ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সকল পরীক্ষায় উত্তীর্ণ তুরস্কের নয়া আকিঞ্জি ড্রোন

তুরস্কের আকিঞ্জি ড্রোনের তৃতীয় প্রোটোটাইপ মডেল সর্বশেষ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সোমবার (১২ এপ্রিল) ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়কার মাকিনার প্রধান প্রযুক্তিবিদ সেলচুক বায়ারাকতার তুর্কি দৈনিক ডেইলি সাবাহকে তথ্যটি জানিয়েছেন।


সেলচুক বায়রাকতার জানান, নতুন ড্রোনটি মধ্যম উচ্চতার শনাক্তকরণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এ সামরিক ড্রোনের গণ-উৎপাদন শিগগির শুরু করা হবে।


ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, এই বছরই তুরস্কের সামরিক বাহিনীতে আকিঞ্জি ড্রোন সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে।


অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ও সরবরাহের ক্ষেত্রে তুরস্ক বর্তমানে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে। সিরিয়া, লিবিয়া ও আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে বিতর্কিত ভূখণ্ড নাগোরনো-কারাবাখে তুর্কি ড্রোন তার সক্ষমতার প্রমাণ রেখেছে। এছাড়া কুর্দি বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মোকাবেলায় দেশের ভেতরে ও বাইরে সফলভাবে তুর্কি ড্রোন অভিযান চালিয়ে আসছে।


সম্প্রতি তুরস্কের ড্রোন ইউক্রেনের ডানবাস অঞ্চল পর্যবেক্ষণে ব্যবহৃত হয়েছে। এখানে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার সাথে ইউক্রেনের সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা প্রবল হয়েছে।


সোমবার রাশিয়া তুরস্ককে সতর্ক করে বলেছে, তুরস্ক যেন ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করে দেশটিকে প্ররোচিত না করে।

ads
ads
ads

Our Facebook Page

↑